• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁয় ছেলের বউয়ের হাতে শ্বশুর নিহত, ছেলে আহত; দুই নারী আটক

Reporter Name / ১৭১ Time View
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনায় গৌর চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে পলাশ (২৮) আহত হয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার মধ্যে উপজেলার বালুভরা ইউনিয়নের গাবনা গুদাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৌর চন্দ্র উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৬–৭ বছর আগে গৌর চন্দ্র তাঁর মেয়ে রাখি রানীর বিয়ে দেন একই উপজেলার গাবনা গুদাইল গ্রামের উত্তম কুমারের সঙ্গে। বিয়ের পর থেকে রাখি শ্বশুরবাড়িতে থাকলেও তাঁর স্বামী ঢাকায় কর্মরত। অভিযোগ রয়েছে, রাখির শ্বশুর তশুরামসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করে আসছিলেন।

ঘটনার একদিন আগে, বুধবার (১ এপ্রিল) রাখিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। রাতভর তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে গৌর চন্দ্র তাঁর ছেলে পলাশসহ কয়েকজনকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে মেয়ের শ্বশুরবাড়িতে যান।

সেখানে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলাকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে রাখির শ্বশুরবাড়ির লোকজন গৌর চন্দ্র ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল নামে এক ব্যক্তি ক্রিকেট ব্যাট দিয়ে গৌর চন্দ্রের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। এ সময় পলাশও আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৪৫ মিনিটে গৌর চন্দ্রকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫) নামে দুই নারীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।

বদলগাছি থানার অফিসার ইনচার্জ ওসি মো: লুৎফর রহমান জানিয়েছেন, ঘঠনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com