• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৮
শিরোনামঃ
পোরশায় বিজিবি’র বিশেষ অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি

টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে ‎——- পানিসম্পদ মন্ত্রী

Reporter Name / ২১৯ Time View
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মোঃ আনোয়ার হোসেনঃ                                      পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, পানি শুধু জীবনের উৎস নয় এটি সমতা ও ন্যায্যতার প্রতীক। সবার জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানির নিশ্চয়তায় একটি ন্যায়সংগত ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় সঠিক কর্মপরিকল্পনা ও পদক্ষেপ নিতে হবে।

আজ রাজধানীর পান্থপথে পানি ভবনে বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন।

‎‎মন্ত্রী বলেন, পানির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন। বন্যার পানি একদিকে মানুষকে দুর্ভগে ফেলে দেয় অপরদিকে খরায় পানির অভাবে মানুষের জীবন-জীবিকা ব্যাহত হয়। ২০২৪ সালের বন্যায় সিলেট, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষীপুর জেলায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছিলো।  পানি নিয়ে সঠিক কর্মপরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয় ও সংস্থা প্রধানদের অনুরোধ জানান মন্ত্রী।
‎
‎এ্যানি চৌধুরী আরো বলেন, বন্যার হাত থেকে পরিত্রাণ পেতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বর্তমান সরকার ইতোমধ্যে ৫৪ জেলায় খাল খনন উদ্বোধন করেছে। ১৮০ দিনে ১২০০ শত কিলোমিটা এবং আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সঠিক তথ্য-উপাত্তের আলোকে জনস্বার্থ বিবেচনায় খাল খননের জন্য বাচাই করার আহ্বান জানান মন্ত্রী।
‎
‎প্রতিমন্ত্রী আজাদ বলেন, পানি মানুষের জীবন-জীবিকা ও আর্থসামাজিক অবস্থার সঙ্গে জড়িত। উত্তরাঞ্চলকে  মরুভূমি এবং দক্ষিণাঞ্চলকে লবণাক্ততাট হাত থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
‎
‎পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ, কে এম শাহাবুদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন  পানিম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ  ড. আইনুন নিশাত,  আলোচক হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আতাউর রহমান, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্লাহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com