• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

মাগুরায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াই ২ যুবক গ্রেফতার

Reporter Name / ১৯৪ Time View
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

মিজানুর রহমান,মাগুরা: মাগুরা শ্রীপুরে ঈদের নামাজ শেষে ফেরার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপি নিয়ে কটূক্তি করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার চর জোকা গ্রামের জৈনক মালেক এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার চর জোকা গ্রামের মৃত আজাহার কাজীর ছেলে মো. রাজু কাজী (২৮) এবং একই গ্রামের মজিদ কাজীর ছেলে ঝন্টু কাজী (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মার্চ শনিবার ঈদের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে চর জোকা গ্রামের ৫ যুবক ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং বিএনপি নিয়ে কটূক্তি করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত তা ভাইরাল হয়। ঘটনার দিন দুপুরে তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় সন্ত্রাস বিরোধী আইন ৭/৮/৯(২)/১০/১১/১২ একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার সূত্র ধরেই পুলিশ দুজন কে গ্রেফতার করে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া জানান, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের মাগুরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com