• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

মাগুরায় নাশকতা পরিকল্পনার গোপন বৈঠক থেকে ইউপি চেয়ারম্যান আটক

Reporter Name / ১৮৭ Time View
রবিবার, ২২ মার্চ, ২০২৬

মিজানুর রহমান,মাগুরা:

মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম মিলনকে মহান স্বাধীনতা দিবস (২৬শে মার্চ) কে কেন্দ্র করে নাশককতা পরিকল্পনার এক গোপন বৈঠক থেকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ মার্চ) রাতে সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের পথের হাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত নাসিরুল ইসলাম মিলন, সদর উপজেলার বাহারবাগ গ্রামের বাসিন্দা এবং গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বর্তমানে তিনি সদর উপজেলা যুবলীগের সদস্য এবং গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন বলে জানা যায়।

মাগুরা জেলা পুলিশ সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে পুনরায় সংগঠিত করার চেষ্টা চালিয়ে আসছিলেন এবং গতকাল রাতে আওয়ামী, সেচছাসেবক লীগ, যুবলীগ, মংসজীবী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে সাথে নিয়ে স্বাধীনতা দিবসে মিসিল, মিটিং, সভা মাবেশ করে নাশতা করার গোপন মিটিং করছিলেন নাসিরুল ইসলাম মিলন, এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের পথের হাট বাজারে গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।

মাগুরা সদর থানার শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে নাসিরুল ইসলাম মিলনকে আটক করা হয়।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com