• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ঈদ আনন্দে সম্প্রীতির আহ্বান জানালেন বিএনপি নেতা গোলাম মোস্তাফা মামুন

Reporter Name / ১৭৮ Time View
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

তন্ময় দেবনাথ রাজশাহী ব্যুরোঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিএনপির নেতা মো. গোলাম মোস্তাফা মামুন। তিনি বর্তমানে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক দপ্তর সম্পাদক, সদস্য আহ্বায়ক কমিটির সদস্য এবং রাজশাহী সিটি কলেজের সাবেক জিএস হিসেবে অত্যন্ত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (১৯ মার্চ) ঈদকে কেন্দ্র করে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং মানবিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা এক মাসের সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের সাধনার পর আসে। এই উৎসব কেবল আনন্দের নয়, বরং এটি মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ।
তিনি বলেন, রমজান মাস আমাদের সংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করেই ঈদ উদযাপন করতে হবে। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে সমানভাবে ভাগাভাগি করা যায়। তিনি ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির চর্চা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। ঈদুল ফিতর সেই মূল্যবোধগুলো পুনর্জাগরণের একটি বড় সুযোগ। আমরা যেন এই পবিত্র উৎসবকে ঘিরে হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হই। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের চারপাশে অনেক মানুষ আছেন, যারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত। তাদের মুখে হাসি ফোটানোই হোক আমাদের প্রকৃত আনন্দ।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি মহান আল্লাহর কাছে শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করেন।
পাশাপাশি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান। শেষে তিনি রাজশাহীসহ দেশের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com