• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বেলকুচিতে হতদরিদ্র ১ হাজার পরিবারের মাঝে ঈদ বস্র বিতরণ

Reporter Name / ১৮৩ Time View
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি পৌর সভার হতদরিদ্র ১ হাজার পরিবারের মাঝে ঈদবস্র শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ টাকা বিতরণ করলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী আলতাফ হোসেন প্রামানিক।

১৯ মার্চ বৃহস্পতিবার সকালে মুকন্দগাঁতী সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ বস্র বিতরণ কালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সেলিম খান লিটন, পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার চৌধুরী বাবু, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, পৌর বিএনপির সাবেক সদস্য মিঞা শামীম, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজ শেখ, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার সহ বেলকুচি উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈদ বস্র বিতরণ কালে পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র অসহায় দুঃস্থ অসচ্ছল পরিবারের মাঝে ১ হাজার শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবি সহ নগদ টাকা দিয়ে তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি, তবে বিতরণ কালে একটা জিনিস লক্ষ্য করেছি অসহায় দুঃস্থ পরিবার গুলো ঈদ বস্র পেয়ে তারা খুব খুশি হয়েছে, এজন্য আমি মনে করি সমাজের বিত্তবান অর্থ প্রভাবশালী যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই উচিত ঈদ উপলক্ষে অসহায় দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানো, আপনার একটু সহযোগিতায় উপকৃত হতে পারে কিছু দরিদ্র পরিবার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com