• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল:

Reporter Name / ২৪৮ Time View
বুধবার, ১৮ মার্চ, ২০২৬

 

মো: মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী, উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরীঃ

পবিত্র মাহে রমজানের শিক্ষা ও আদর্শে উজ্জীবিত হয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে স্থানীয় নাগেশ্বরী মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজনৈতিক সম্প্রীতি ও নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যেই মূলত এই আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। দেশের এই পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে জনগণের মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোখলেছুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতারের প্রাক্কালে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিশেষ করে দলের অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com