• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের শুরু

Reporter Name / ১৮৭ Time View
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ শহরের ব্রিজ মোড়ে ছোট যমুনা নদীর তীরে নওগাঁ -৫ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এর উদ্বোধন করেন।

এসময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আবুজার গাফ্ফার, সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী সহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন, যুব দলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখা, বিডি ক্লিনের সদস্য, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, বিএনপির নেতৃবৃন্দসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। পরে সদর আসনের এমপি পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করেন। পরে একটি র্যা লী ব্রীজ মোড় থেকে শুরু হয়ে শহরের গাঁজা সোইসাইটির মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিস্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে অনেক রোগ-জীবানু থেকে রক্ষা পাওয়া সহ সুস্থ থাকা সম্ভব। শুধু উদ্যোগ নেওয়ার মধ্যে সীমাবদ্ধতা থাকলে চলবে না। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি। এছাড়া প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com