• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সৌদি সরকারের উপহারের খেজুর বাকেরগঞ্জে মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ

Reporter Name / ২১৯ Time View
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সৌদি সরকারের উপহার হিসেবে প্রাপ্ত খেজুর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার মধ্যে বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এসব খেজুর হস্তান্তর করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। তিনি বলেন, সৌদি সরকারের এই উপহার মূলত রমজান মাসে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানার শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এর ফলে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা রমজানে ইফতারের সময় বিশেষ সহায়তা পাবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সৌদি সরকারের পক্ষ থেকে বরিশাল জেলার ৮৮টি ইউনিয়নের জন্য মোট ২৩৪ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের জন্য বরাদ্দ আসে ৩০ কার্টুন খেজুর। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব খেজুর উপজেলার বিভিন্ন কওমি ও আলিয়া মাদ্রাসা এবং এতিমখানার মধ্যে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সংশ্লিষ্টরা জানান, রমজান মাসে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে যেমন আন্তর্জাতিক সৌহার্দ্যের প্রতিফলন ঘটে, তেমনি স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তার একটি ইতিবাচক দৃষ্টান্তও স্থাপিত হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বরাদ্দকৃত সব খেজুর স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নির্ধারিত প্রতিষ্ঠানগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যাতে প্রকৃত উপকারভোগীরা এর সুফল ভোগ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com