• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ত্রিশাল পৌরসভার ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার তুঙ্গে মোহাম্মদ সেলিম

Reporter Name / ২০৫ Time View
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

জাকিয়া বেগম, ত্রিশাল:

আসন্ন ত্রিশাল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। বিশেষ করে ৯নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক ও জনপ্রিয় মুখ মোহাম্মদ সেলিম।

​ইতিমধ্যেই তিনি এলাকায় পোস্টার ও জনসংযোগের মাধ্যমে নিজের প্রার্থীতার জানান দিয়েছেন। তারুণ্যের প্রতীক হিসেবে পরিচিত মোহাম্মদ সেলিম সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন।

​মোহাম্মদ সেলিম তার প্রচারণায় একটি আধুনিক ও সুশিক্ষিত সমাজ বিনির্মাণের ওপর জোর দিচ্ছেন। তার প্রধান অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে, ওয়ার্ডকে সম্পূর্ণ নিরাপদ ও মাদকমুক্ত রাখা। সরকারি ও ব্যক্তিগত সকল নাগরিক সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। একটি সুন্দর ও সুশিক্ষিত ওয়ার্ড গড়ে তোলা।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তার প্রার্থীতাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সাধারণ ভোটারদের মতে, মোহাম্মদ সেলিম একজন পরিচ্ছন্ন ইমেজের মানুষ। বিপদে-আপদে তাকে পাশে পাওয়া যায় বিধায় এবার কাউন্সিলর হিসেবে তাকেই যোগ্য মনে করছেন তারা।

​মোহাম্মদ সেলিম বলেন, আমি ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং ওয়ার্ডবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। একটি মডেল ওয়ার্ড গড়তে আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com