• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নোয়াখালীর সোনাপুর মাছের আড়তে অভিযান, ১১৩ কেজি শাপলা পাতা মাছ জব্দ

Reporter Name / ২০০ Time View
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ || দৈনিক বাংলার গৌরব।

নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর মাছের আড়তে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১৩ কেজি ওজনের একটি শাপলা পাতা মাছ (স্টিংরে) জব্দ করা হয়েছে।

৬ মার্চ ২০২৬, শুক্রবার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিলের দিকনির্দেশনায় এবং Animal Rights BD-64–এর একটি টিম ও উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী’র মোন্নান নগর রেঞ্জ অফিসারের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মাছের আড়তের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১১৩ কেজি (প্রায় ৩ মন) ওজনের শাপলা পাতা মাছটি অর্ধকাটা অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় উদ্ধারকৃত মাছটি মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়।

বন বিভাগ জানায়, শাপলা পাতা মাছ বাংলাদেশের নদী ও উপকূলীয় জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী। তবে অতিরিক্ত শিকার, অবৈধ বেচাকেনা ও বাসস্থান ধ্বংসের কারণে প্রজাতিটি বর্তমানে হুমকির মুখে রয়েছে।

বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এই প্রাণী শিকার, হত্যা, ক্রয়-বিক্রয়, মজুদ বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। অপরাধ প্রমাণিত হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com