• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে সংবর্ধনা, দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Reporter Name / ২২৭ Time View
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ 
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সান্তাহার ফারিস্তা পার্কে ইফতারের পূর্ব মুহূর্তে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যকে পৌর বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনার প্রদান করা হয়। সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা, দোয়া ও ইফতার দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদিঘী- দুপচাঁচিয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনসুর আলী, বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, পৌর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, ছাত্র দলের সভাপতি সোহাগ হোসাইনসহ সান্তাহার পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা খায়রুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com