• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০

Reporter Name / ২০৫ Time View
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মাইনুল ইসলাম বাকেরগঞ্জঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭ জন মাদক কারবারিসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪ এপ্রিল (বুধবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

মাদক মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন কলসকাঠী ইউনিয়নের মো: মকবুল সিকদার, কামরুল ইসলাম, রাসেল সিকদার, নাজমুল হাওলাদার, মো: রমজান হাওলাদার। ও ভরপাশা ইউনিয়নের আমির হোসেন ও পৌর এলাকার ১ নং ওয়ার্ডের মিঠু হাওলাদার।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন থেকে এসব মাদক ব্যবসায়ীরা এলাকায় মাদক ব্যাবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ তাদের গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে মাদক মামলায় গ্রেফতারকৃত ৭ আসামিদের উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৩ মাসের জেল প্রদান করেন। আজ সকাল ১০ টায় আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com