• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁর মান্দায় ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ

Reporter Name / ৩২৬ Time View
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নওগাঁ  প্রতিনিধি : নওগাঁর মান্দায় ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলার প্রশাসন। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভারশোঁ বাজারের পাশ থেকে সারগুলো জব্দ করা হয়।

এর আগে স্থানীয়রা সারগুলো তিনটি ভটভটিতে করে পরিবহনের সময় আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ ও উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন।

কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারে ডিলারের কাছ থেকে ২০ বস্তা টিএসপি ও ৪০ বস্তা এমওপি সার কিনে পলিথিন দিয়ে ঢেকে তিনটি ভটভটিতে করে চৌবাড়িয়া হাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের মাঝামাঝি ভারশোঁ গ্রামের বাজারের পাশে স্থানীয়দের সন্দেহ হলে ভটভটি আটকে চালকদের জিজ্ঞাসাবাদ করে তারা। জিজ্ঞাসাবাদে সারগুলো দেলুয়াবাড়ি বাজারে ডিলারের কাছ থেকে কিনে রাজশাহীর তানোর উপজেলার তালান্দো নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় টহলরত সেনাবাহিনীও সেখানে উপস্থিত হয়। পরে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাকে জানানো হলে ঘটনাস্থলে তারা আসেন। তবে সারের মালিকদের এসময় পাওয়া যায়নি। পরে সারগুলো জব্দ করা হয়।

কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছে তারা চাহিদা মতো সার পান না। অথচ বেশি দাম দিয়ে কালোবাজারে বাইরের উপজেলার কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে। কৃষি অফিসের নজরদারি না থাকায় ডিলাররা সুযোগ নিচ্ছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com