• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রংপুরে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমান টিসিবি’র পণ্য উদ্ধার

Reporter Name / ১৯৭ Time View
শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

 রংপুর অফিস

রংপুরে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমান টিসিবি’র পণ্য উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর রেলস্টেশন খেরবাড়ি এলএসডি গুদাম এলাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে ৬১৩ কেজি মসুরের ডাল, ১৫০ কেজি চিনি, ১৫০ কেজি ছোলা, ৭০ কেজি খেজুর ও ১৬২ লিটার সয়াবিন তেল উদ্ধারসহ রুবেল মিয়া নামে এক যুবককে আটক করা হয়। রুবেল মিয়া টিসিবি’র পণ্য ট্রাক সেল না করে সেগুলো তার গুদামে মজুদ করে পরবর্তীতে তা কালোবাজারে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।
এডিসি সনাতন চক্রবর্তী জানান, এনএসআই ও টিসিবি’র দেয়া তথ্যের ভিত্তিতে খেরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রুবেল নামে এক যুবককে আটক করাসহ অবৈধভাবে মজুদ করা টিসিবি’র পণ্য উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে রুবেল জানিয়েছে তিনি টিসিবি’র ডিলার। টিসিবি’র পণ্য উত্তোলন করে ট্রাক সেল না করে তিনি অবৈধভাবে গুদামে মজুদ রাখতেন এবং পরবর্তীতে তা বিক্রি করতেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com