• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রংপুরে নিখোঁজের তিনদিন পর মাটিচাপা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার

Reporter Name / ২০১ Time View
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

 রংপুর অফিস

রংপুরে নিখোঁজের তিনদিন পর মাটিচাপা অবস্থায় মঞ্জুরুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঝাকুয়াপাড়া মাজার সংলগ্ন এলাকায় ফাঁকা জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। মঞ্জুরুল কুর্শা ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। পেশায় তিনি পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। মঞ্জুরুল তিন সন্তানের জনক। এ তথ্য নিশ্চিত করেছেন, তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত ২৩ ফেব্রুয়ারী বাড়ি থেকে বের হয়ে মঞ্জুরুল হোসেন আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। বুধবার স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারে ঝাকুয়াপাড়া এলাকায় তামাক ক্ষেতে মানুষের রক্ত ও একজোড়া জুতা পাওয়া গেছে। পরিবারের সদস্যরা সেখানে এসে মঞ্জুরুলের জুতা শনাক্ত করে পুলিশে খবর দেয়া এবং লাশ খোঁজা শুরু করে। বৃহস্পতিবার সকালে ২৫ থেকে ৩০ জন মানুষ ওই স্থানে লাশ খুঁজতে থাকেন। এরই এক পর্যায়ে মাটি চাপা অবস্থায় মঞ্জুরুলের লাশ উদ্ধার করে পুলিশ।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, লাশ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিক ভাবে ধারণার করা হচ্ছে তাকে জবাই করে হত্যা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com