• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

পোরশায় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

Reporter Name / ১৯৬ Time View
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় প্রায় ১৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান পরিচালনা করে বিষ্ণুমূর্তিটি নিতপুর ইউনিয়নের শিতলী গ্রামের রাশিদুল ইসলামের পারিবারিক কবরস্থানের পাশ থেকে উদ্ধার করা হয়। সেখানে মূর্তিটি শরিষা খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় ছিল। পুলিশ স্থানীয় স্বর্ণকারদের মাধ্যমে পরীক্ষা করে ধারণা করছেন এটি একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, বিষ্ণুমূর্তি হলেও এতে দুইজন নারী-পুরুষ রয়েছে। এটি অসৎ উদ্দেশ্যে বিক্রির জন্য কেউ রেখেছিল বলে তাদের ধারনা। তবে তদন্ত চলছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। বিষ্ণুমূর্তিটির ওজন ১৩৭ কেজি। এটি প্রকৃতপক্ষে কষ্টি পাথরের তৈরী কিনা তা বিশেষজ্ঞরা বলতে পারবেন। তবে আপাতত থানার মালখানায় রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ায়ার মাধ্যমে এটি প্রতœতাত্ত্বিক অধিদপ্তরে পাঠানো হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com