• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রংপুর নগরীর রাস্তা দখলমুক্তকরণ, অবৈধ ব্যানার অপসারণের লক্ষ্যে যৌথ অভিযান

Reporter Name / ১৮৮ Time View
বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

রংপুর অফিসঃ

রংপুর নগরীর রাস্তা দখলমুক্তকরণ, অবৈধ ব্যানার অপসারণের লক্ষ্যে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ শাহানের নেতৃত্বে নগরীর সুরভী উদ্যান এলাকায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করাসহ ওই এলাকায় বিভিন্ন গাছে, বৈদ্যুতিক খুঁটিতে টাঙ্গানো ব্যানার অপসারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি শাহজাহান আলীসহ অন্যরা। নগরীতে যানজট নিরসন ও চলাচলের ভাল পরিবেশ তৈরীতে পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় রাস্তায় অবৈধ দখলদার উচ্ছেদসহ ব্যানার-ফেস্টুন অপসারণ করার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ শাহান বলেন, শহরের ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা, ব্যানার ফেস্টুন অপসারণ চলমান রয়েছে। আমরা নগরবাসীকে একটি সুন্দর, যানজটমুক্ত নগরী উপহার দেব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com