• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বোরকা পরে ক্রেতা সেজে শিবচর বাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, জরিমানা

Reporter Name / ২০২ Time View
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

নাজমুল হোসেন লাবলু, শিবচর উপজেলা প্রতিনিধি :

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রন রাখতে শিবচর বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ছদ্দবেশ ধারন করে ক্রেতা সেজে আগে বাজার ঘুরে তারপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাছ, মাংস, ফল, মুদিসহ ৭ টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সকল ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা শুক্রবার সকালে বোরকা পরিধান করে ছদ্দবেশে ক্রেতা সেজে শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি, ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষন করে বিভিন্ন সমস্যা দেখতে পান। পরে তিনি ছদ্দবেশ ত্যাগ করে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে বেশি দামে পন্য বিক্রি, ওজনে কম দেয়া, খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৭ টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করেন। এদিন বাকি ব্যবসায়ীদের সতর্ক করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, আমি ছদ্দবেশ ধারন করে প্রথমে বাজার মনিটরিং করি পরে অভিযান পরিচালনা করি। এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com