• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রংপুরে হত্যা মামলার ৩১ বছর পর পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Reporter Name / ২০৬ Time View
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

 রংপুর অফিস

রংপুরে জমি-জমা বিরোধের জেরে ফুফাতো বোনকে খুনের মামলায় ৩১ বছর পর পলাতক সাজাপ্রাপ্ত আসামী শফি উদ্দিনকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেলে বদরগঞ্জ পৌর এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের পাশর্^বর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শফি উদ্দিন মিঠাপুকুর উপজেলার খামার কুর্শা গ্রামের কফিল উদ্দিনের ছেলে। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, ১৯৯৫ সালে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে শফি উদ্দিন তার ফুফাতে বোনকে খুন করে। এনিয়ে মিঠাপুকুর থানায় মামলা হয় এবং পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামী শফি উদ্দিনের মৃত্যুদন্ড রায় দেন। হত্যাকান্ডের পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসামী শফি উদ্দিন বদরগঞ্জ উপজেলায় বসবাস করতে থাকেন। সম্প্রতি আদালতের রায় বাস্তবায়নে পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হয়। বিষয়টি র‌্যাব অবগত হয়ে বৃহস্পতিবার বদরগঞ্জে অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামী শফিকে মামলার ৩১ বছর পর গ্রেফতার করে। র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, সাজাপ্রাপ্ত আসামী শফির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তাস্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com