• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাকেরগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ

Reporter Name / ৩১৪ Time View
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

বাকেরগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে সংখ্যালঘুদের জমি দখলে অভিযোগ উঠেছে
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী
ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দাও কাঠি গ্রামের বাবুল হাওলাদার সালাম হাওলাদারের বিরুদ্ধে

১৯শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায় ভুক্তভোগী সজল শীল অভিযোগ করে বলেন প্রায় দুই যুগের কাছাকাছি এই জমি নিয়ে মামলা চলমান রয়েছে বর্তমানে আমরা ঢাকা হাইকোর্ট থেকে আদেশ নিয়ে আসছি সেখানে উল্লেখ করা আছে যে যে অবস্থানে আছে সে সেঅবস্থানে থাকবে

কিন্তু তারা হাইকোর্টের আদেশ অমান্য করে জমিতে চাষাবাদ শুরু করে আমরা বাধা দিতে গেলে আমাদের বিভিন্ন ধরনের হুমকি বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখায় আমরা এক পরিবার সংখ্যালঘু হওয়ায় আমরা সারাক্ষণ ভয়ের ভিতর থাকি আমাদের বিভিন্ন ধরনের হুমকি ভিন্ন ধরনের ভয় ভীতি দেখায়

আমরা হাইকোর্টের আদেশের কাগজ বাকেরগঞ্জ থানায় দিলে বাকেরগঞ্জ থানা থেকে এসআই ফারুক এসে তাদেরকে বাধা দিলে তারা কাজ বন্ধ রাখে আবার তারা চলে যাওয়ার পর কাজ শুরু করেন তারা আইনকে অমান্য করে তারা জোরজবস্তি ভাবে জমি দখল করছে তারা প্রশাসনকেও বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জমি দখল করছে

আমরা সংখ্যালঘু বলে আমাদের কি নিরাপত্তা নেই তাই আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ যাতে করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে আমরা আইনকে সম্মান ও শ্রদ্ধা করি

এদিকে বাবুল হাওলাদার অভিযোগ করে বলেন বিগত দিনে আমরা বরিশাল কোর্ট থেকে তিনবার রায় পেয়েছি সেই রায়ের কাগজ আমাদের কাছে রয়েছে তারা হাইকোর্ট থেকে আদেশ নিয়ে আসছে যাতে কাজ বন্ধ থাকে এতদিন এই জমি আমাদের দখলেই ছিল তাই আমরা চাষবাস করছি এ বিষয়ে বাকেরগঞ্জ থানার এসআই ফারুকের কাছে জানতে চাইলে তিনি জানান আমরা হাইকোর্টের আদেশ দেখে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি যে যেভাবে আছে সে সেইভাবে থাকবে কোন রকমের চাষাবাদ কোন রকমের জমিতে ফসল দেয়া যাবে না।

এ বিষয় নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি যেকোনো সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ তাই প্রশাসনের কাছে এলাকার সাধারণ জনগণ যাতে সুষ্ঠ সমাধান হয় সে বিষয দেখার জন্য আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com