• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের তফসিল ঘোষণা ১২ ডিসেম্বর নির্বাচন

Reporter Name / ৪১০ Time View
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাব এর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার নাজমুল হোসাইনের অনুমতিক্রমে নির্বাচন কমিশনার এডভোকেট শুভ্র সাহা ও সাংবাদিক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনসূচি প্রকাশ করা হয়। আগামী ১২ ডিসেম্বর সংগঠনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। প্রেসক্লাব এর মোট ২২ জন সদস্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখসমূহ হলো, ভোটার তালিকা প্রকাশ: ২১ নভেম্বর, ভোটার তালিকা সম্পর্কিত আপত্তি গ্রহণ ২২-২৩ নভেম্বর, অফিস চলাকালীন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৪ নভেম্বর, মনোনয়ন ফরম বিতরণ ২৫-২৬ নভেম্বর মনোনয়ন ফরম জমাদানের শেষ সময় ২৭ নভেম্বর, মনোনয়ন ফরম যাচাই-বাছাই ২৮ নভেম্বর, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ২৮ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ২৯-৩০ নভেম্বর, পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রতীকসহ প্রকাশ-১ ডিসেম্বর, ভোট গ্রহণ-১২ ডিসেম্বর ২০২৫, সকাল ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা
ফলাফল ঘোষণা ঐদিন রাত্রি ৮ টায় মাইডাস চাইনিজ রেস্টুরেন্ট, মুক্তির মোড়, নওগাঁয়।

নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে-অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে তাদের পক্ষ থেকে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com