• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিনুকে শুভেচ্ছা, যুবদল নেতা আরিফের নতুন প্রত্যাশার বার্তা

Reporter Name / ৩১৪ Time View
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

তন্ময় দেবনাথ রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিঃ মোঃ আরিফুজ্জামান সোহেল। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে এই অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।

বিবৃতিতে ইঞ্জিঃ মোঃ আরিফুজ্জামান সোহেল বলেন, ভূমি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব গ্রহণ রাজশাহীর জন্য গৌরবের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, মন্ত্রী হিসেবে মিজানুর রহমান মিনু ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বিশেষ করে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, নামজারি ও খতিয়ান প্রক্রিয়ার সহজীকরণ এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে দৃশ্যমান উদ্যোগ নেওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে তিনি আরো বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা নতুন মন্ত্রীকে দায়িত্ব পালনে সহায়তা করবে। এবং দেশের জনস্বার্থে ইতিবাচক ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভূমি খাতে সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করবে।
বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রত্যাশা পূরণে ভূমিমন্ত্রী সফল হবেন এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com