• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৫
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে রংপুর জুড়ে জমজমাট প্রচারণা

Reporter Name / ২২২ Time View
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

 রংপুর অফিসঃ

জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে রংপুর জুড়ে জমজমাট প্রচারণা চালিয়েছে প্রার্থীরা। দিনভর মাইকিং, প্রার্থীদের গণসংযোগ, র‌্যালী, পথসভায় ভোট উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সোমবার (৯ ফেব্রুয়ারী) সকালে নগরীর সিটি বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সকালে রংপুর জিলা স্কুল থেকে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে পেশাজীবি র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ মারুফুল ইসলাম, আইনজীবি অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সিসহ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবি, কৃষিবীদ ও শিক্ষকরা। সকালে নগরীর রাধাবল্লভ এলাকায় গণসংযোগ করেছেন রংপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী, মহানগর বিএনপি’র সদস্য রিটা রহমান। সকালে কাউনিয়া উপজেলার সারাই মাছাড়ি বাজার, জয়বাংলা বাজার, খানসামাহাট এলাকায় পথসভা করেছেন রংপুর-৪ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে নগরীর সিটি বাজার থেকে রংপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়ালের নেতৃত্বে একটি প্রচারণা মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রার্থী আমিরুজ্জামান পিয়াল লিফলেট বিতরণসহ আগামী ১২ ফেব্রুয়ারী হাতপাখা মার্কায় ভোট চান। দুপুরে সদর উপজেলার পাগলাপীর বাজারে গণসংযোগ করেছেন রংপুর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সদরবাসীর উন্নয়নে তিনি লাঙ্গল মার্কায় ভোট চান। বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে রংপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী মাহাবুবুর রহমান বেলালের পক্ষে গণমিছিল বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com