• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

Reporter Name / ২১০ Time View
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি পুরাতন পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে পড়েছে চার প্রতিবেশির বাড়ি। সংস্কারের জন্য ওই পুকুর মালিককে বহু বার বললেও তিনি কর্ণপাত করছেন না। সোমবার সকালে নিরূপায় হয়ে সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বরাবর ভুক্তভোগীদের মধ্যে কাজী সাইফুল ইসলাম একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, সান্তাহার ইউপির সান্দিড়া পশ্চিম পাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে তৌফিক শাহ তার বাড়ির পাশে একটি পুকুর খনন করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। দিন দিন তার পুকুরের পাড় ভেঙে প্রতিবেশি কাজী সাইফুল, কাজী রাজু, আলম সরদার ও ফরিদের সীমানা গিলে খাচ্ছে। বর্তমানে এদের মধ্যে কাজী সাইফুল ও কাজী রাজুর বাড়ি হুমকির মুখে পড়েছে। ভুক্তভোগীরা পুকুর মালিককে একাধিকবার পুকুরটি সংস্কার বা পাড় বেঁধে নিতে বললেও তিনি বিষয়টি কানে তুলছেন না। অথচ পুকুর মালিক তৌফিক শাহ ওই পুকুরের দক্ষিণ পাড় অর্থাৎ তার বাড়ি সংলগ্ন পাড়ে শক্ত পিলার দিয়ে পাড় বাধার কাজ শুরু করেছেন। তবুও ভুক্তভোগীদের সীমানা এবং বাড়ির পাশে ভেঙে যাওয়া পাড় সংস্কারের কাজ করছেন না। সোমবার সকালে বিষয়টি সমাধানের জন্য ভুক্তভোগীদের মধ্যে কাজী সাইফুল ইসলাম সান্তাহার ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ করেছেন।
সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান, অভিযোগ পেয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই উভয় পক্ষকে নিয়ে একটি বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com