• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২১
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে চালু হলো আকিমুন্নেছা শিক্ষাবৃত্তি প্রদান

Reporter Name / ২১৪ Time View
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-

নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে চালু হলো আকিমুন্নেছা শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫। ১ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২ টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্ব্ ে৬ষ্ঠ থেকে ১০ শ্রেনিতে ৬ থেকে ১০ হাজার ও সুবিধা বঞ্চিতদের বাৎসরিক সাড়ে ৭ হাজার টাকার বৃত্তি প্রদান করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্র্থী ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নুরুল আমিন। তিনি মাধ্যমিকে মেধাবীদেরও শিক্ষাবৃত্তি প্রদান করবেন। এ সময় তার সহধর্মীনি মিসেস সুহেলী ইয়াসমিন, প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সঞ্চালক ও সিনিয়র শিক্ষক মো. ইয়াছিন আলী, সহকারি শিক্ষক মাওলানা আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রফেসর ড. নুরুল আমিন বলেন,‘আমি এই বিদ্যালয়েরই একজন শিক্ষার্থী হিসেবে সমাজের পিছিয়ে পড়া ও মেধাবীদের শিক্ষা গ্রহণে উৎসাহ প্রদানের লক্ষে এবং তাদের পড়ালেখায় মনোবল বৃদ্ধির জন্য এই বৃত্তি প্রদান করছি, আমি আজীবন এই শিক্ষাবৃত্তি কার্যক্রম চলমান রাখবো এবং আমার অবর্তমানে আমার পরিবার এই বৃত্তি চালু রাখবে, যাতে করে সুবিধাবঞ্চিত ও মেধাবীরা পড়ালোর সুযোগ পায়।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com