• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ধামইরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি সভা ও গণভোট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ২১০ Time View
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি সভা ও গণভোট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে সংগঠক রিফাতুল হাসান সৈকতের সভাপতিত্বে গণভোট বিষয়ে কর্র্মশালায় বক্তব্য রাখেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলার আহ্বায়ক মোঃ আরমান হোসেন, মুখপাত্র মেহেদি হাসান, যুগ্ন আহ্বায়ক মো.সাজিদ বিল্লাহ, যুগ্ম সদস্য সচিব মো. নাইম ইসলাম, নুর আলম, সিনিয়র সংগঠক রাফিউল বারী রাজন, সদস্য আলমগীর হোসেন, আবু হাসান, তরিকুল ইসলাম, জনপ্রিয় যুব নেতা জি বাংলার স্টার পারফরমার তানভীর সরকার প্রমুখ। কর্মশালাশেষে জুলাই বিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রতিকী গণভোট ও ধামইরহাট বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দ গণভোটের বিষয়ে লিফলেট বিতরণ করেন।
গণভোট কর্মশালায় নেতারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে গণভোটের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, গণভোটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ সময় তারা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও শিক্ষার্থীদের গণভোটে অংশগ্রহণ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com