• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রাজশাহী-৬ আসনে ‘ধানের শীষ’কে জয়ী করতে মাঠে যুবদল নেতা আল আমীন জমাদার!

Reporter Name / ২২০ Time View
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ এর পক্ষে প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ। এই আসনে ‘ধানের শীষ’ প্রতীককে বিজয়ী করতে দিনরাত কাজ করে যাচ্ছেন রাজশাহী জেলা যুবদলের সদস্য ও বাঘা শাহ দৌলা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমীন জমাদার এবং তার অনুসারীরা।

গত ২২ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই বাঘা উপজেলার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় আল আমীন জমাদার ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, “দেশ ও গণতন্ত্রের মুক্তির প্রতীক ধানের শীষ। রাজশাহী-৬ ( চারঘাট-বাঘা) আসনের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি তথা ধানের শীষের বিকল্প নেই।”

প্রচারণা চলাকালে যুবদলের এই নেতা আরও উল্লেখ করেন যে, তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। দীর্ঘ সময় পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।

এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, আল আমীনের নেতৃত্বে যুবদলের কর্মীরা নিয়মিত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরছেন তারা।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে রাজশাহী-৬ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে যুবদলের এই সক্রিয় প্রচারণা নির্বাচনী সমীকরণে ধানের শীষকে এগিয়ে রাখছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com