• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁর পত্নীতলায় ১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

Reporter Name / ২৫৪ Time View
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় সেতু থেকে নিজের ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় হাজির হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

পত্নীতলা থানা-পুলিশ সূত্র জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মুনতাহীন নামে এক নারী থানায় এসে জানান, তিনি তাঁর ১৬ মাস বয়সী কন্যাশিশুকে মাহমুদপুর সেতু থেকে আত্রাই নদের পানিতে ফেলে দিয়েছেন। তিনি পুলিশের কাছে নিজের গ্রেপ্তার দাবি করেন। এ কথা শোনার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এর মধ্যে খমির শেখ নামে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে পানি থেকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা দেন। পুলিশ তাঁর কাছ থেকে শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত। শিশুটির বাবা মেহেদী হাসান বলেন, তাঁর স্ত্রী কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এ কারণে এমন ঘটনা ঘটেছে। স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা। তখন জানতে পারেন, ওই নারী সন্তানসহ বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে তিনিসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং হাসপাতালে নেন। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরে শিশুটিকে দেখতে হাসপাতালে গেছেন। শিশুটিকে নদী থেকে উদ্ধার করা ব্যক্তিকে পুলিশের পক্ষ থেকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। শিশুটির নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তার মায়ের মানসিক চিকিৎসা করাবেন ওই পরিবার পুলিশকে আশ্বস্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com