• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রেকটিফাইড স্পিরিট পানে রংপুরে তিন মাদকসেবীর মৃত্যু

Reporter Name / ২২৯ Time View
সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

রংপুর অফিসঃ

মদের নামে রেকটিফাইড স্পিরিট পানে রংপুরে তিন মাদকসেবীর মৃত্যু হয়েছে। এরা হলো, বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে আলমগীর (৪০), পূর্ব শিবপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে সোহেল (৩০) ও সদর উপজেলার সাহপুর এলাকার সহিদার রহমানের ছেলে জেন্দার আলী। রবিবার (১১ জানুয়ারী) দিবাগত রাতে মদের নামে রেকটিফাইড স্পিরিট পানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ মাদক কারবারী জয়নুল আবেদীনকে গ্রেফতার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার ও সদর থানার ওসি আব্দুল গফুর।
তারা জানান, গোপালপুর ইউনিয়নের কিসামত বসন্তপুর নয়াপাড়া গ্রামের মাদক কারবারী আনারুল ইসলামের ছেলে জয়নুল আবেদীন (৪৬) মাদক বিক্রি করে আসছিলো। রবিবার রাতে সোহেল, আলমগীর ও জেন্দার আলী তার কাছ থেকে মদ কিনে খায়। এতে ওই রাতেই তিন জনের মৃত্যু হয়। সোমবার সকালে খবর পেয়ে থানা পুলিশ মাদকসেবীদের বাড়িতে গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অপরদিকে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারী জয়নুল আবেদীনকে মদসহ গ্রেফতার করে।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, মাদকসেবীর মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশগুলো ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মাদক কারবারী জয়নুল আবেদীনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com