• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

বর্ডার গার্ড বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তি

Reporter Name / ২২২ Time View
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

তারিখঃ ১০ জানুয়ারি ২০২৬ ইং

দিনাজপুর–ঠাকুরগাঁও সীমান্তে শীতার্তদের পাশে বিজিবির মানবিক উদ্যোগ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম অঙ্গীকার।

এরই ধারাবাহিকতায় চলমান তীব্র শীতে মানবিক সহায়তার অংশ হিসেবে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক দিনাজপুর (বিরল ও বোচাগঞ্জ উপজেলা) এবং ঠাকুরগাঁও (পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলা) জেলার সীমান্তবর্তী এলাকা এবং দিনাজপুর জেলা শহরে বসবাসরত শীতার্ত ও অসহায় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ০৯ জানুয়ারি ২০২৬ তারিখে পরিচালিত এ কার্যক্রমে সর্বমোট দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, তীব্র শীতে অসহায় মানুষের মাঝে সামান্য স্বস্তি পৌঁছে দিতে পারাই বিজিবির মানবিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও সাধারণ মানুষের মধ্যকার পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সীমান্তবর্তী ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবি কার্যকর ভূমিকা পালন করে যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com