• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

তারেক রহমানের আগমন উপলক্ষে বগুড়ার শেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ২১০ Time View
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

শেরপুর ( বগুড়া) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর তথা বগুড়ায় আগমন উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকেলে শেরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকরফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল,উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওছার আলী কলিন্স প্রমুখ।

‎‎প্রস্তুতি সভায় জানানো হয়, উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসবেন। তার আগমনকে ঘিরে শেরপুর উপজেলা ও পৌর বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে।

‎‎প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, তারেক রহমানের বগুড়ায় আগমন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এই সফরের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।‎‎এসময় শেরপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com