• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৫
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

দীর্ঘ ১৫ বছর পর নতুন নেতৃত্ব পেল বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদল

Reporter Name / ২২৮ Time View
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ দীর্ঘ ১৫ বছরের স্থবিরতা কাটিয়ে নতুন নেতৃত্ব পেল বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদল। বুধবার (৭ জানুয়ারি) বগুড়া জেলা ছাত্রদল এই দুটি ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। ঘোষিত কমিটিতে আহসান হাবিব আরমানকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও নাসিফ ওয়াহিদ প্রান্তকে পৌর ছাত্রদলের আহ্বায়ক মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০১০ সালে। দ্বিবার্ষিক ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘ ১৫ বছর নতুন কোনো কমিটি না হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা নেমে এসেছিল। অবশেষে বুধবার বেলা ১১টায় বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে ৮৫ সদস্যবিশিষ্ট শেরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন আহসান হাবিব আরমান এবং সদস্য সচিব করা হয়েছে মো: সাহদৎ হোসেনকে। কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন রাফি-আল-আমিন।

অন্যদিকে, ৪০ সদস্যবিশিষ্ট শেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন নাসিফ ওয়াহিদ প্রান্ত এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন রাকিবুল হাসান রাব্বি। এই ইউনিটে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে মিনহাজ আহমেদ মিথুনকে।

দীর্ঘদিন পর কমিটি গঠন প্রসঙ্গে দলীয় নেতারা জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী মতের ওপর ব্যাপক দমন-পীড়ন ও নির্যাতনের কারণে নির্দিষ্ট সময়ে কমিটি গঠন করা সম্ভব হয়নি। নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা ও কারাভোগের কারণে সাংগঠনিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে দলকে সুসংগঠিত করতে এই নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবগঠিত উপজেলা ও পৌর কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে জেলা ছাত্রদল। সেই নির্দেশনা মোতাবেক ইতিমধ্যেই সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন দায়িত্বপ্রপ্ত নেতারা।

নতুন দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক আহসান হাবিব আরমান বলেন, দীর্ঘদিন পর এই কমিটি হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমাদের লক্ষ্য দলকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com