• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

মাগুরা ইছাখাদায় গরু চুরি সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

Reporter Name / ২২০ Time View
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

মাগুরা প্রতিনিধি:

মাগুরার ইছাখাদা এলাকায় গরু চোর সন্দেহে আকিদুল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আকিদুল(৪০) মাগুরা সদর উপজেলার রাঘব-দার ইউনিয়নের পাকা কাঞ্চনপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বাড়তে থাকায় জনমনে উত্তেজনা বিরাজ করছিল। আজ বুধবার ভোর ৫ টার দিকে টেংয়াখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় দুই থেকে তিনজনকে স্থানীয়রা ধাওয়া করে। এসময় একজনকে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় আটক করে স্থানীয় জনতা
গণপিটুনি দেয় । পরবর্তীতে পুলিশ ট্রিপল নাইনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আকিদুল কে আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে পাঠালে পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, নিহত আকিদুলের পরিবার দাবি করেন— তিনি গরু চুরির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন; সে ঢাকা থেকে রাতে ইছাখাদা বাজারে নামলে কয়েক জন লোক তাকে ডেকে নিয়ে উথলী এলাকায় নিয়ে তাকে হত্যা করে। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তার বিরুদ্ধে আনা চুরির অভিযোগ সাজানো এবং পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্ত গরু চুরি চক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক বলেন, নিহত আকিদুল গরু চুরি করে আনার সময় জনতার হাতে ধরা খাই পরে তাকে গণপিটুনি দেয়, পুলিশ ৯৯৯ নাইনে খবর পেয়ে ঈদুল কে আহত অবস্থায় ২৫০ শয্যা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, তিনি আরো বলেন নিহত আকিদুল একজন পেশাদার চোর তার নামে অরেন্ট রয়েছে এবং মামলাও রয়েছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থার দিকে এগোচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com