• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

মাগুরায় মনোনয়ন বাছাইয়ে দুটি আসনে ১১ প্রার্থীকে বৈধ ও ৪ প্রার্থীকে বাতিল ঘোষণা

Reporter Name / ২৪৬ Time View
শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, মাগুরা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরার দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে মাগুরা জেলার রিটার্নিং অফিসার।

আজ শনিবার সকাল ১১ টায় মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাগুরা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ নির্বাচনের বৈধ প্রার্থীদের মনোনয়ন ঘোষণা দেন। একই সাথে এ নির্বাচনের আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের অবগত করানো হয়। জেলা রিটার্নিং অফিসার বলেন, গত ২৯ ডিসেম্বর মাগুরা দুটি আসন থেকে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন, তার মধ্যে মনোনয়ন যাচাই-বাছাই এ ১১ জন প্রার্থীকে বৈধ ঘোষণা এবং মনোনয়ন ত্রুটিপূর্ণ থাকাই ৪ জনকে বাতিল ঘোষণা করা হয়েছে।
এ সময় মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহমেদ উপস্থিত ছিলেন ।
মাগুরা-১ আসনে বৈধ হওয়া ৮ প্রার্থীরা হলো বিএনপি মনোনীত মনোয়ার হোসেন খান, জামায়াত ইসলামী বাংলাদেশের আব্দুল মতিন,গণ অধিকার পরিষদের ডাক্তার খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ নাজিরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের শম্পা বসু,বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন,জাতীয় পার্টির মোঃ জাকির হোসেন মোল্লা ও খেলাফত মজলিসের মোঃ ফয়জুল ইসলাম।
অপরদিকে,মাগুরা-২ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন,
বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. নিতাই রায় চৌধুরী, জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী মোঃ মুশতারশেদ বিল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল।
মাগুরা-১ আসনে আয়কর রিটার্ন দাখিল না করায় গনফোরামের মোঃ মিজানুর রহমান ও ঋণ খেলাপি থাকায় স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং মাগুরা-২ আসনে হলফনামা অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমান ও কাগজপত্র ত্রুটিপূর্ণ থাকায় স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার শেষ সময় ১১ জানুয়ারী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com