• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বগুড়ার শেরপুরে শোকের মাঝেও ঘরোয়া পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই।

Reporter Name / ২২৪ Time View
বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

প্রতি বছরের ন্যায় এবারো বগুড়ার শেরপুরে বই বিতরণ করা হয়েছে। তবে এ বিতরণ উৎসব মুখর পরিবেশে নয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষনা হওয়ায় ঘরোয়া পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকরা। মাধ্যমিক স্তরের অনেক বই সময়মতো পৌঁছায়নি, ফলে কিছু শিক্ষার্থী নতুন বই পায়নি। এই বছরেও কিছু শ্রেনীর বই এখনো শিক্ষা প্রতিষ্ঠানে এসে পৌছায়নি।
১ লা জানুয়ারী ২০২৬ বৃহস্পতিবার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন সরকারি ডিজে উচ্চ বিদ্যালয়, টাউন কলোনী এজে উচ্চ বিদ্যালয়, শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.)স্কুল এ্যান্ড কলেজ, সামিট ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল, প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজ, উলিপুর আমেরিয়া সমতুল্লা ফাজিল মাদ্রাসা, শেরপুর শহিদীয়া আলিয়া কামিল মাদ্রাসা, কেল্লা উচ্চ বিদ্যালয়, শালফা এসআর চৌধুরী দাখিল মাদ্রাসা, কাফুড়া সমবায় বালিকা দাখিল মাদ্রাসা, ঘোড়দৌড় এনপি আলীম মাদ্রাসা, খামারকান্দি বালিকা মাদ্রাসা, শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, কচুয়াপাড়া উচ্চ বিদ্যালয়, শালফা টেকনিক্যাল কলেজ, শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়, ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়সহ শহর ও গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
এ ব্যাপারে শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষনা হওয়ায় এবার উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়নি, তবে স্ব স্ব প্রতিষ্ঠানে ঘরোয়া ভাবে বই বিতরণের কথা বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com