• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৬
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

রংপুরে বছরের প্রথম দিনে বই পেয়েছে শিক্ষার্থীরা

Reporter Name / ২৩০ Time View
বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

 রংপুর অফিস

রংপুরে বছরের প্রথম দিনে বই পেয়েছে শিক্ষার্থীরা। প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পেলেও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের কয়েকটি বিষয়ের বই এখনও হাতে পায়নি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকালে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন শ্রেণির বই তুলে দেন শিক্ষকরা। রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষকদের কাছ থেকে নতুন শ্রেণির বই সংগ্রহ করেন। বছরের শুরুতে বই পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছাস লক্ষ্য করা গেছে।
রংপুর শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রংপুর জেলায় ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিকে ১৯ লাখ ৭৯ হাজার ২৯৮টি বই, প্রাক-প্রাথমিক স্তরে ৬৬ হাজার ৪৭৪টি বই এবং ইংরেজী ভার্সনে ৪ হাজার বইয়ের চাহিদার বিপরীতে শতভাগ বই পাওয়া গেছে। অপরদিকে জেলায় মাধ্যমিক, ভোকেশনাল ও ইবতেদায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪৬ লাখ বইয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রায় ৩৭ লাখ বই পেয়েছে শিক্ষা অফিস।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, বছরের প্রথম দিনে বই পাওয়ায় শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে তাদের সিলেবাস অনুযায়ী শ্রেণির লেখাপড়া শেষ করতে পারবে। প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী প্রথম দিনে বই পেয়ে গেছে। নতুন বই শিক্ষার্থীদের হাতে যথা সময়ে তুলে দিতে পেরে আমরা আনন্দিত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com