• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০২
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নওগাঁয় দোয়া মাহফিল

Reporter Name / ২২৪ Time View
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় নওগাঁ পৌরসভার ৭ নং ওয়ার্ডের মেরিগোল্ড স্কুল মাঠে মেরিগোল্ড এলাকাবাসীর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজসেবক ও এলাকার সন্তান চিশতি রিগানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। এসময় অন্যান্যর নওগাঁ জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, মাসুদ হাসান তুহিন, নওগাঁ সদর উপজেলার ৩ নং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সারোয়ার হোসেন চঞ্চল, ওই ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল কালাম আজাদ প্রমূখ সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও তোবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com