• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁয় কৃষ্ণধন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত ২২ শিক্ষককে মরণোত্তর সন্মাননা প্রদান

Reporter Name / ৭২৫ Time View
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় মরণোত্তর সন্মাননা প্রদান অনুষ্ঠান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।


কৃষ্ণধন (কে ডি) সরকারী স্কুলের প্রয়াত শিক্ষকবৃন্দ এবং স্কুলের প্রাক্তন মেধাবী ছাত্র একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য ভাষাসৈনিক, জনহিতৈষী চিকিৎসক নওগাঁর স্বনামধন্য কৃতি সন্তান ডাঃ মঞ্জুর হোসেন-এর স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐ স্কুলের ১৯৭৪, ১৯৭৫,১৯৭৬ এস এস সি ব্যাচ ও অন্যান্য ছাত্রবৃন্দের সংগঠন আস্থায় আলো বিরল ও ব্যাতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস্থায় আলো নওগাঁর সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর মাহফুজুর রহমান।

শিক্ষকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জগদিস চন্দ্র রায়। এ ছাড়াও ভাষাসৈনিক ডাক্তার মঞ্জুর হোসেনের পত্নী জাকেরা জেবানী মিনি উপস্থিত ছিলেন।

কামরুল হাদি’র উপস্থাপনায় বক্তব্য রাখেন আস্থায় আলোর সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ সাকলায়েেন, নাজিম হাসান হিটলার, ডাক্তার জাহাঙ্গীর আলম রাজা, ভাষা সৈনিক ডাক্তার মনজুর হোসেনের পুত্র হাসান ইমাম তমাল, ভাষা সৈনিক ডাক্তার আমজাদ হোসেনের পুত্র সাংবাদিক ফরিদুল করিম তরফদার,লুৎফর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কে ডি সরকারী উচ্চ বিদ্যালয়ের ২২ জন প্রয়াত শিক্ষকের উত্তরসূরীদের হাতে সন্মাননা স্মারক তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com