• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

ওসমান হাদির হত্যার প্রতিবাদে নওগাঁয় ছাত্র-জনতার কফিন মিছিল

Reporter Name / ৬০০ Time View
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মেহেদী হাসান অন্তর, নওগাঁঃ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে নওগাঁয় ছাত্র-জনতার উদ্যোগে এক প্রতিবাদী কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে শহরের নওজোয়ান মাঠ থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলকারীরা প্রতীকী কফিন বহন করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে পুনরায় নওজোয়ান মাঠে এসে শেষ হয়।

মিছিল চলাকালে পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

মিছিল শেষে নওজোয়ান মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তারা অভিযোগ করেন, এখনো পর্যন্ত হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্র-জনতা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ সময় ছাত্রসমাজ ও সাধারণ মানুষ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com