• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

মাগুরা-১ ও ২ আসনে বিএনপি, গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ।

Reporter Name / ২২৫ Time View
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান,মাগুরা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-১ ও ২ আসনে বিএনপি, গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মাগুরা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে তারা এসব মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন।
এ সময় বিএনপি মনোনীত মাগুরা-১ আসনের প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপি যুগ্ন-আহবায়ক, আক্তারুজ্জামান ও মাগুরা পৌরসভার সভাপতি, মাসুদ হাসান খান কিজিল সহ দলের নেতাকর্মীরা।

এছাড়াও মাগুরা-২ আসন থেকে সাবেক বিএনপি
সংসদ সদস্য কাজি সালিমুল হক কামালের পক্ষ থেকে স্বতন্ত্র মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন সাবেক মহম্মদপুর উপজেলা বিএনপি সভাপতি, মোঃ গোলোম আজম সাবু সহ বিএনপি এক পক্ষের নেতাকর্মীরা।
গণ অধিকার পরিষদ এর পক্ষ থেকে ডা. খলিলুর রহমান মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তাদের হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com