• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁয় অপারেশন ডেভিল হান্ট টু’র অভিযানে ১৪জন গ্রেফতার

Reporter Name / ২৭৩ Time View
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে নওগাঁ জেলায় পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট (ফেইজ–২)” পূর্ণমাত্রায় শুরু হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে নওগাঁ জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ১৬ ও ১৭ ডিসেম্বর এই অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় একযোগে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা ভঙ্গ, জনমনে অশান্তি সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ধামইরহাট থানার হযরতপুর গ্রামের বেনজির আহমেদ (৫২), নওগাঁ সদর থানার নিন্দইল গ্রামের জাহাঙ্গীর আলম (৪৬), আত্রাই থানার কাসিয়াবাড়ী গ্রামের মোকলেসুর রহমান, বদলগাছী থানার কাশিমালা (নামাপাড়া) গ্রামের মিন্টু হোসেন ওরফে সকি (৩৩), নওগাঁ সদর থানার নিন্দইন গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫), একই থানার ভীমপুর (বালু খোলা) গ্রামের মোঃ সিরাজ উদ্দিন (৪৫), মহাদেবপুর থানার চকগোড়া পূর্বপাড়া গ্রামের জালাল উদ্দিন (৩৬), কর্ণপুর জোয়াদ্দারপাড়া গ্রামের শ্রী পূর্ণচন্দ্র শাহা (৬৬), ধামইরহাট থানার জাহানপুর (উত্তর) গ্রামের হেলাল হোসেন (৫২), পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালশা ইওরপাড়া এলাকার সাবিনা বেগম (৩৮), রাণীনগর থানার চরকানাই বাঁধপাড়া গ্রামের সখিমুদ্দীন সখা (৫০), মহাদেবপুর থানার দক্ষিণওড়া গ্রামের মামুনুর রশিদ (৫৫), ধামইরহাট থানার পূর্ব চকপ্রসাদ গ্রামের রফিকুল ইসলাম (৩৫) এবং একই থানার উত্তর চকষদু (কাশিয়াডাঙ্গা) গ্রামের আল আমিন (৩৬)। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নওগাঁ সদর থানার জাহাঙ্গীর আলম (৪৬) একই ব্যক্তি হলেও তার বিরুদ্ধে দুটি পৃথক মামলা থাকায় তাকে দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান ,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com