• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২২
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

রংপুরে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের উদ্যোগে বিজয় র‌্যালী অনুষ্ঠিত

Reporter Name / ২৩২ Time View
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

রংপুর অফিসঃ মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনের উদ্যোগে বিজয় র‌্যালী হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর সিটি পার্ক মার্কেট থেকে ইসলামী আন্দোলন মহানগরের সেক্রেটারী, রংপুর-৩ সদর আসনে দলীয় মনোনিত প্রার্থী আমিরুজ্জামান পিয়ালের নেতৃত্বে বিজয় র‌্যালীটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়তে যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানানো হয়। দুপুরে নগরীর শাপলা চত্ত্বরস্থ জামায়াতের দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালী বের করা হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, রংপুর-৩ সদর আসনে দলীয় মনোনিত প্রার্থী মাহবুবার রহমান বেলাল ও মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান।

মহানগর জামায়াতের ৩৩টি ওয়ার্ড জামায়াতসহ ছাত্র শিবিরের নেতাকর্মীদের অংশগ্রহণে বিজয় র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর নগরীর জুলাই চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়তে সকলকে চাঁদাবাজ, দূর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এদিকে দুপুরে নগরীতে বিজয় র‌্যালী করেছে মহানগর বিএনপি। সংগঠনের আহ্বায়ক, রংপুর-৩ সদর আসনে দলীয় মনোনিত প্রার্থী সামসুজ্জামান সামু’র নেতৃত্বে বিজয় র‌্যালীটি গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। এতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতৃবৃন্দরা বলেন, জনগণের ভোটে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাসহ সংরক্ষণ করবে। সেই সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে কাজ করবে। ### ১৬-১২-২৫ইং


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com