• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫২
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

বাঘায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত!

Reporter Name / ২৩২ Time View
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।

রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা নিবেদনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় জাতির সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয়। পরে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ বাহিনীর সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে পুলিশ, আনসার ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও র‍্যালি ডিসপ্লে প্রদর্শন করা হয় । মুক্তিযোদ্ধাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা, অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক, মুক্তিযোদ্ধা সংসদ বাঘা উপজেলার কমান্ডার শফিউর রহমান শফি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com