• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৯
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নওগাঁয় জলবায়ু ঝুঁকি ও সহনশীল আরইসিপি বিষয়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

Reporter Name / ৫৯২ Time View
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি:জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে নওগাঁয় উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সদরের হাপানিয়া বাজারসংলগ্ন টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ) জোন অফিসে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও দ্য ওয়ার্ল্ড-এর সহযোগিতায় টিএমএসএস বাস্তবায়িত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট-অটোমোবাইল ওয়ার্কশপ) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের বিষয় ছিল জলবায়ু ঝুঁকিপূর্ণতা ও জলবায়ু সহনশীল রিসোর্স এফিসিয়েন্ট ক্লিনার প্রোডাকশন (আরইসিপি)। এতে অটো খাতের বিভিন্ন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
টিএমএসএস স্মার্ট-অটোমোবাইল ওয়ার্কশপসের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন টিএমএসএস-এর আরইসিপি কর্মকর্তা মো. নজরুল ইসলাম। কর্মশালার উদ্বোধন করেন টিএমএসএস নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মো. হানজালাল রহমান।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্টাল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাকটর শাহারিয়ার নাফিজ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নওগাঁ-এর উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস ডোমেইন রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক (অপারেশন-৩) এস. এম. বাবুল, পরামর্শক (মামলা) ডোমেইন-৩ মনিরুল ইসলাম, নওগাঁ জোনের ব্রাঞ্চ ম্যানেজার মাহবুব আলম, টিএমএসএস স্মার্ট-অটোমোবাইল ওয়ার্কশপসের টেকনিক্যাল কর্মকর্তা মো. হারুন অর রশিদ রিয়াদ, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল কর্মকর্তা মো. মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ঝুঁকি নিরূপণ, অগ্নি নিরাপত্তা, পরিবেশবান্ধব ও নিরাপদ উৎপাদন পদ্ধতি এবং উদ্যোক্তাদের জন্য টেকসই ও দক্ষ সম্পদ ব্যবহারের মাধ্যমে আরইসিপি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com