• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই বড় চ্যালেঞ্জ…..বদিউল আলম মজুমদার

Reporter Name / ৫৮৫ Time View
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বাংলার গৌরব ডেক্সঃ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে কিছুটা আশঙ্কা থাকলেও সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে এই আশঙ্কা দূর হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক- সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের কেউ কেউ কোন দলের প্রতি আনুগত্য থাকলেও সরকার দলনিরপেক্ষ। তাই সব হুমকি ও ঝুঁকি মোকাবিলা করে সরকার গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার প্রতিরোধ নিয়ে শনিবার (১৩ ডিসেম্বর) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন সুজন সম্পাদক।

বদিউল আলম মজুমদার বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কতির অবক্ষয়ের কারনেই হাদির ওপর গুলির মতো ঘটনা ঘটেছে। এছাড়া, প্রযুক্তির প্রসারের কারণে বর্তমান সময়ে সঠিক তথ্য প্রবাহ নিয়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য মানুষকে বিভ্রান্ত করতে পারে নির্বাচনের ফলাফল নিয়েও গুজব ছড়াতে পারে। এ জন্য ফ্যাক্টচেকিং এর ব্যবস্থা গণমাধ্যম গুলোকে চালু করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজকে পরাজিত করে হাজারীবাগ সরকারি কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তফসিল ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে ইনকিলার মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি প্রমাণ করছে নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয়। গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্থ করতেই এই হামলা। যে কোন মূল্যে এই ধরনের হামলার চেষ্টাকে প্রতিহত করতে হবে।

ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে “সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধ করা হবে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ” শীর্ষক ছায়া সংসদে বিচারক ছিলেন সাংবাদিক মাঈনুল আলম, সাইদুল ইসলাম, মসিউর রহমান খান, মাইদুর রহমান রুবেল ও আতিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com