• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে এতিমখানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন

Reporter Name / ২৪৬ Time View
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার নন্দীগ্রাম কলেজপাড়ার মিফ্তাহুল উলুম এতিমখানা ও মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। শনিবার (১৩ ডিসেম্বর) জোহরের নামাজ পর তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, মেফ্তাহুল উলুম এতিমখানা ও মাদ্রাসার সভাপতি আলহাজ্ব শাবান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, এলাকার যেকোনো প্রতিষ্ঠান স্থাপন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমি আগে থেকেই গুরুত্ব দিয়ে আসছি। আগামীদিনেও বিভিন্ন উন্নয়নমূলক কাজে গুরুত্ব দিবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com