• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বাকেরগঞ্জে একই ঘর থেকে এক বৃদ্ধার লাশ, ছেলে–বৌমা অচেতন উদ্ধার।

Reporter Name / ৬৯২ Time View
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

মাইনুল ইসলাম বরিশালঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের লক্ষীপাশা এলাকায় একই পরিবারের তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘটনাটি দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, কবাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লার বাজার সংলগ্ন ওই ঘরে বসবাস করেন প্রশান্ত কুমার ওরফে মরন সাহা, তার ৯০ বছর বয়সী মা অঞ্জলি সাহা এবং স্ত্রী সন্ধ্যা রানী। প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
দুপুর পর্যন্ত তাদের কাউকে বাইরে দেখা না যাওয়ায় এবং ঘরের দরজা-জানালা বন্ধ অবস্থায় দেখে স্থানীয়রা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় ঘরের মেঝেতে তিনজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মধ্যে অঞ্জলি সাহাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এসময় ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
অচেতন থাকা প্রশান্ত সাহা ও তার স্ত্রী সন্ধ্যা রানীকে স্থানীয়রা উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক প্রশান্ত সাহাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সন্ধ্যা রানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা বলেন, “কবাই ইউনিয়নের মোল্লা বাজার এলাকা থেকে স্বামী–স্ত্রীকে অচেতন অবস্থায় এবং এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অধিকতর তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com