• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৩
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী

Reporter Name / ৫৮৯ Time View
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

জেলা প্রতিনিধি, নওগাঁ:

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাড: আ স ম সায়েম নিজ উদ্যোগে সকল প্রকার নির্বাচনী প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে নিজের ব্যানার-পোস্টার নিজেই অপসারণ করেন দাঁড়ি পাল্লার এই প্রার্থী।

জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় নির্বাচন কমিশনার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে সব ধরনের আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। সেই প্রজ্ঞাপনের আলোকে শুক্রবার সকালে জামায়াতের মনোনীত প্রার্থী নেতাকর্মীদের নিয়ে শহরের দয়ালের মোড়ে তার নির্বাচনি ব্যানার-পোস্টার নিজের হাতে খুলে অপসারণ শুরু করেন।

এসময় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে এমপি পদপ্রার্থী এ্যাড: আ স ম সায়েম বলেন, ‘আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে জামায়াতে ইসলামী। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে আগামী ২৪ ঘন্টার মধ্যে নির্বাচনী প্রচারণামূলক ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হবে। নির্বাচনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন জামায়াতের এই প্রার্থী।’

‎এসময় উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য গোলাম কিবরিয়া, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এ্যাড: আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলমসহ সংগঠনটির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com