• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২১
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

বগুড়ার শেরপুরের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার সাবেক চেয়াম্যান ইউসুফ উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে মরহুমের নামাজে জানাজা সম্পন্ন

Reporter Name / ৬৩৮ Time View
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

শেরপুর ( বগুড়া)প্রতিনিধি :
বগুড়ার শেরপুরের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার সাবেক চেয়াম্যান ইউসুফ উদ্দিন(৮৫) (বিকম )কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে মরহুমের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে ।
১২ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ পূর্বে বীর মুক্তিযোদ্ধাকে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদের উপস্হিতে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনের নেতৃত্বে পুলিশের চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন ।
পরে বীর মুক্তিযোদ্ধার বীরত্বপূর্ণ বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে জানাজা নামাজ পুর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা ,
বীর মুক্তিযোদ্ধা মওলা বক্স , মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ,মরহুমের ছোট ভাই সাবেক চেয়ারম্যান মোহাম্মাদ আলী মন্টু, শেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন, মরহুমের একমাত্র সন্তান আল আমিন প্রমুখ। মরহুমের নামাজে জানাযায় আত্মীয় স্বজন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা , বীর মুক্তিযোদ্ধাদর সন্তান সহ হাজারো ধর্মপ্রান মুসুল্লী অংশগ্রহন করেন।
পরে মরমের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
উল্লেখ গত ১১ ডিসেম্বর রাত ৮টায় বার্ধক্য রোগে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে মারা যানএই বীর মুক্তিযোদ্ধা ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com